অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে টেস্টের অধিনায়ক বাভুমা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৫৯

remove_red_eye

৩৯০

ডিন এলগারের জায়গায় দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন তেম্বা বাভুমা। তবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে হয়েছে বাভুমাকে। কারন গত দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাভুমার অধীনে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষনার সময় নতুন অধিনায়কের নাম জানাবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাভুমা।
টেস্টের অধিনায়ক হিসেবে বাভুমার প্রথম অ্যাসাইনমেন্ট হবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ঘরের মাঠে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।  সিরিজের জন্য  ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে সর্বশেষ দুই সিরিজে পরাজিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন ওপেনার আইডেন মার্করাম। ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি। আরও ফিরেছেন কিগান পিটারসেন, সেনুরান মুথুসামি ও রায়ান রিকেল্টন। দল থেকে বাদ পড়েছেন রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনি ও লুঙ্গি এনগিডি।
দলে নতুন মুখ ওপেনার টনি ডি জর্জি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া  চার দিনের ডিভিডশন-১এর টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী জর্জি। ৪ ম্যাচে ২টি সেঞ্চুরিতে ৪৮৯ রান করেছেন তিনি। এরমধ্যে অপরাজিত ৩০৪ রানের একটি ইনিংসও ছিলো জর্জির।
দক্ষিণ আফ্রিকার কোচিং সেট আপেও পরিবর্তন হয়েছে। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন জেপি ডুমিনি। জাস্টিন সিমন্সের স্থলাভিষিক্ত হবেন তিনি। টেস্টে কোচ শুক্রি কনরাডের সাথে কাজ করবেন বাভুমা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, সাইমন হার্মার, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, এনরিচ নর্টি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা ও রায়ান রিক্লেটন।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...