অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

অকাল বর্ষণে ভোলায় আলুসহ রবিশষ্যের ক্ষতির আশঙ্কা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২০ রাত ০২:৪৯

remove_red_eye

১০০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : অকাল বর্ষণে ভোলায় আলুসহ শীতকালীন ফসলের  ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকরা লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে কৃষি বিভাগের দাবি, যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ফসলের বিশেষ ক্ষতি হবে না। তবে আবারও যদি বৃষ্টি হয় তা হলে আলুসহ অন্যান্য ফসলের ক্ষতি হতে পারে।

কৃষি বিভাগ জানায়, চলতি রবিমৌসুমে ভোলা জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে রবিশস্য আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। ইতোমধ্যে আড়াই হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। হঠাৎ বৃষ্টির কারনে তাদের স্বপ্ন ভেঙ্গে গেছে।  ভোলার ইলিশা এলাকার কৃষকরা জানান, আর মাত্র দেড় মাস পরেই কৃষকের ঘরে নতুন আলু তোলার কথা ছিলো। কিন্তু গত কয়েক দিনের ভারি বর্ষণে ভোলা জেলার ৭ উপজেলার অধিকাংশ ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে  আলু ডাল, গমসহ শীতকালীন বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃসকরা। বুলবুলের আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই অকাল বর্ষণের এই ছোবলে ফসল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক চাষীরা। বিশেষ করে যারা ধার দেনা করে কিংবা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আলুর আবাদ করেছেন তারা অধিক দু:শ্চিন্তায় রয়েছেন।কৃষকদের অভিযোগ তাদের এই বিপদে কৃষি বিভাগের কাউকে পাশে পাচ্ছেন না। তাই নিজ উদ্দ্যোগে ক্ষেত থেকে পানি নিস্কাশনের চেষ্টা চালাচ্ছে।

ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ জানান, কৃষকরা স্বউদ্যোগে দ্রæত ক্ষেতের পানি সরিয়ে নিলে ফসলের ক্ষতি হবে না। যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে আলু ক্ষেতে সেচের কাজ হবে। বড় ধরনের কোন ক্ষতি হবে না বলে কৃষি কর্মকর্তা আশা করছেন। তারা কৃষককে সঞায়তার জন্য পরামর্শ দিচ্ছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...