অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রায় অংশীদারিত্ব বাড়াতে ফরাসি সরকারের প্রতি স্থানীয় সরকার মন্ত্রীর আহবান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৩৩৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম দেশের উন্নয়ন অভিযাত্রায় অংশীদারিত্ব বাড়াতে ফরাসী সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ সচিবালয়ে তার নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মাহি মাদুপুঁইয়ের সঙ্গে বৈঠককালে এ আহবান জানান।
এ সময় তারা নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় তাজুল ইসলাম বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার গ্রহণের পর থেকে নারীর ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক থেকে শুরু করে জাতীয় সংসদের স্পিকার, জেলা প্রশাসক, পুলিশ সুপার পদসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের কারণে দেশের আর্থ-সামাজিক এ উন্নয়ন সম্ভব হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন দেশের মাথাপিছু আয় ছিল ৭শ’ মার্কিন ডলার, বর্তমানে তা ২ হাজার ৮শ’ ২৪ ডলারে উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই  মাত্র ১৪ বছরে মাথাপিছু আয় ২ হাজার ১২৪ ডলারে বাড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে অতীতের দারিদ্র্য পীড়িত বাংলাদেশের ছবি অবিশ্বাস্য মনে হয়।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের এই অগ্রযাত্রায় বিদ্যুৎ, পানি, কৃষি, জ্বালানি ও শিল্প খাতে চাহিদা দিন দিন বাড়বে।
তাজুল ইসলাম বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ করতে ফরাসী ব্যবসায়ীদের প্রতি আহবান আহ্বান জানিয়ে বলেন, এতে উভয় দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং উভয় দেশের জনসাধারণই উপকৃত হবে।
তিনি বলেন, সরকার গ্রামের মানুষের উপার্জন বৃদ্ধির জন্য নানামুখী প্রয়াস চালিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের আয় বাড়লে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে,  তাতে জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে।
এ সময় তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে ফরাসী সরকারের প্রতি অনুরোধ জানান।
ফরাসি রাষ্ট্রদূত ফ্রান্সের বর্জ্য ব্যবস্থাপনাকে বিশ্বের এক নম্বর দাবি করে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

সুত্র বাসস





ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...