অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন মন্ত্রণালয়ের সিষ্টেম এনালিষ্ট

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৩৭

remove_red_eye

৩৯৯

চরফ্যাশন প্রতিনিধি।। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিষ্টেম এনালিষ্ট কর্তৃক বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন শশীভূষণ থানার অর্ন্তগত “শশীভূষণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়’টি” সোমবার সরজমিনে পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সিষ্টেম এনালিষ্ট মাসুদুল হক ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডি.ডি) নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি ও চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম, এওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও দাতা সদস্য আব্দুস ছালাম পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়টি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে ২০২জন প্রতিবন্ধি শিক্ষার্থী রয়েছে। এসব প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়া এবং শরীরচর্চাসহ স্বাস্থ্যসম্মত শিক্ষার প্রচার ও প্রসার দিন দিন বাড়ছে। অত্র বিদ্যালয়টি অটিজম, সেরিব্রালপালসি, বুদ্ধিপ্রতিবন্ধী ও ডাউনসিনড্রম বিশেষ বাচ্ছাদের উপস্থিতি শতকরা ৯০% প্রায়।সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিষ্টেম এনালিষ্ট সোমবার সরেজমিন পরিদর্শনকালে ১৮০জন শিক্ষার্থী উপস্থিত ছিল। বিশেষ বাচ্ছাদের খেলাধুলার বিভিন্ন রকম সামগ্রী দেখতে পাওয়া যায় ও খেলাধুলা করার মতো পরিবেশ বিদ্যালয়ে বিদ্যমান রয়েছে। বিদ্যালয়ের দক্ষ শিক্ষক ও শিক্ষাসহকারীগণ নিরলসভাবে তাদের শিক্ষার্থীদের সুন্দর সাবলীলভাবে পাঠদান ও খেলাধুলার কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষার্থীরাও শিক্ষকদের শেখানো পাঠ পরিকল্পনা মোতাবেক প্রতিদিন নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য সম্মত পরিকল্পনা, ব্যয়াম, যাতায়তের জন্য পরিবহনের সু-ব্যবস্থা অত্র বিদ্যালয়ে রয়েছে। ইঞ্জিন চালিত দু’টি ভ্যান রয়েছে। আনন্দ বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। তারাও সাচ্ছোন্দ্যের সাথে পাঠদানে আগ্রহী। শশীভূষণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়’টি সরকারি অর্থ সহয়তা এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেলে শিক্ষার্থীগণ এবং শিক্ষকগণের পাঠদান আরোও বহুমাত্রিকভাবে বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...