অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

নড়াইলে ৫০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৩৫৫

চলতি মৌসুমে জেলার ৩ জেলায় ৫০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ জেলায় গত বারের চেয়ে ৫১০ হেক্টর বেশি জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ বছর ৩ উপজেলায় মোট ২লাখ ২০হাজার ৭৩০ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
নড়াইল কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে (২০২২-২৩) জেলার ৩ উপজেলায় মোট ৫০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩হাজার ২৩০ হেক্টর জমিতে,লোহাগড়া উপজেলায় ১০হাজার ২৫০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১৬হাজার ৫২০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ- সহকারী  কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান,মঙ্গলবার পর্যন্ত  সদর উপজেলায় ২১হাজার ১৬০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ সম্পন্ন হয়েছে।এছাড়া লোহাগড়া উপজেলায় ৯হাজার ৩শ’ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১৬হাজার ৫১৫ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।ধানের ফলন বৃদ্ধিতে হাইব্রীড ও উচ্চফলনশীল জাতের ইরি-বোরো’র চারা রোপণ করা হচ্ছে বলে তিনি জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় জানান,কৃষি অফিসের পক্ষ থেকে ইরি-বোরো চাষিদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ,মাঠ দিবস,উঠান বৈঠক,নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।ইরি-বোরো ধান চাষ করতে কৃষকদের যাতে কোন সমস্যার সম্মূখীন না হতে হয় সেলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলো সহজশর্তে কৃষকদের কৃষিঋণ প্রদান করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।

সূত্র বাসস

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...