অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মালিতে হামলায় ২ পুলিশ ও এক ফরাসী সৈনিক নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৪৫৩

মালির পশ্চিমাঞ্চলে একটি চেকপয়েন্টে হামলায় দেশটির দুই পুলিশ ও এক ফরাসী সৈন্য নিহত হয়েছে।
মৌরিতানিয়া সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় নারা শহরের চেকপয়েন্টে মঙ্গলবার এ হামলা চালানো হয়।
স্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র।
পুলিশী সূত্রে বলা হয়েছে, হামলাকারীরা সন্দেহভাজন জিহাদী। নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। প্রায় ১৫ হামলাকারীকে নিরস্ত্র করা হয়।
গত প্রায় এক দশক ধরে জিহাদীবাদের বিস্তার এবং নিরাপত্তা, রাজনৈতিক ও মানবিক সংকটে জর্জরিত মালি।
সহিংসতা  দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত থাকলেও বর্তমানে তা প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারে ছড়িয়ে পড়েছে।

সূত্র বাসস