বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:০২
২৩৯
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেলজিয়ামের রাণীর বাংলাদেশ সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে।
তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন বেলজিয়ামের রাণী মাতিলদ মেরি ক্রিস্টিন জিলেইন আজ সকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে রাষ্ট্রাচার দায়িত্ব পালনে তার সাথে ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘বেলজিয়ামের রাণী মূলত জাতিসংঘের বিশেষ দূত হিসেবে এসেছেন। এসডিজি বিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তার এই সফর বাংলাদেশ এবং বেলজিয়ামের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যেমন ভূমিকা রাখবে তেমনি জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদেরকে যে বাংলাদেশ সরকার দেখভাল করছে সে বিষয়ে আরো ভালোভাবে বিশ্ব সম্প্রদায়ের সাড়া পেতেও সহায়ক হবে বলে আমি মনে করি।’
ড. হাছান বলেন, ‘রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে সসম্মানে তাদের নিজ দেশে ফেরত নেওয়া। আমি মনে করি রাণীর এই সফর তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’
রাণী মাতিলদ কক্সবাজারের উখিয়ায় ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত হয়ে সেখানকার শিক্ষা কেন্দ্র, 'প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র', 'রোহিঙ্গা ওমেন মার্কেট' ও বেলজিয়ামের অর্থায়নে নির্মিত নার্সারী ও ইকো-শেড পরিদর্শন করেন এবং রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন। পরে রাণী ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম ঘুরে দেখেন ও বিভিন্ন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী
জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব
বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী
ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক