বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫২
৫৪৬
ফিচার ফোনের সেই জনপ্রিয় স্নেক গেমের কথা মনে আছে নিশ্চয়ই। নব্বই দশকের পর যারা ফিচার ফোন ব্যবহার করতেন তারা এই গেমের কথা হয়তো ভুলতে পারেননি আজও। স্মার্টফোনের নানান ধরনের গেমের মধ্যেও খুঁজে ফেরেন স্নেক গেম। এখনো এই গেম দেখলে নস্টালজিয়া হয়ে যান অনেকে।
তবে এখন আর স্নেক গেম স্মৃতি নয়, আপনার স্মার্টফোনেই খেলতে পারবেন এই গেম। গুগল ম্যাপ থেকেও স্নেক গেমস খেলতে পারেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ ভার্সনের গুগল ম্যাপস থেকে এই গেমটি সরাসরি খেলা যাবে। যে কোনো জায়গা থেকেই গেমটি আপনি খেলতে পারবেন।
এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে চালু করা হয়েছে গেমটি। কাইরো, লন্ডন, সান ফ্রান্সিসকো, সাউ পাওলো, সিডনি এবং টোকিও শহরের গুগল ম্যাপ ব্যবহারকারীরা স্নেক গেম পেয়ে গেছেন তাদের ডিভাইসে। তবে একটি বিষয় অবশ্যই জেনে রাখুন, সেটি হচ্ছে ফিচার ফোনের মতো ইন্টারনেট কানেকশন ছাড়া গেমটি খেলতে পারবেন না। গুগল ম্যাপস থেকে স্নেক গেমস খেলতে হলে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপে গেমটি খেলতে পারবেন-
>> প্রথমে অ্যান্ড্রয়েড, আইওএস ফোন থেকে snake.googlemaps.com লিঙ্কে চলে যান।
>> উপরের ডান দিকের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন।
>> এখানে ‘প্লে স্নেক’ অপশনটি দেখতে পাবেন। যদি না পান, তাহলে অ্যাপটি একবার রিস্টার্ট করে নিন।
>> একটা নতুন অপশন দেখতে পাবেন মেনু থেকে।
>> এবার ‘প্লে’ বাটনে ক্লিক করুলেই গেমটি শুরু হবে।
>> আপনি যে শহর এক্সপ্লোর করতে চান, সেই শহরটি বেছে নিন স্নেক গেমস থেকেই। পাশাপাশি আপনার গন্তব্যটিও বেছে নিতে পারবেন এখানে।
সূত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত