অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ট্রেলার প্রকাশ পেল ‘কথা দিলাম’ সিনেমার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৫১১

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া। ভালোবাসা দিবস উপলক্ষে তার অভিনীত সিনেমা ‘কথা দিলাম’ মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা জামশেদ শামীম।

এদিকে সোমবার (৩০ জানুয়ারি) মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘কথা দিলাম’ সিনেমার ট্রেলার। জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এ সিনেমার মাধ্যমে এবারই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন কেয়া ও জামশেদ।

গ্রামীণ পটভূমিতে নির্মিত এই সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই ইতিবাচক মন্তব্য পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নির্মাতা রকিবুল আলম রাকিব সিনেমাটি সম্পর্কে জানান, একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বই দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তবে বর্তমানে এ ধরনের সিনেমা তেমন একটা নির্মিত হচ্ছে না। কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।

‘কথা দিলাম’ সিনেমার বিভিন্ন চরিত্রে কেয়া-জামশেদ ছাড়া আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

সিনেমায় পাঁচটি গান রয়েছে। গানগুলো লিখেছেন সিনেমাটির প্রযোজক জসিম উদ্দিন আকাশ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এসএই টুটুল, আকাশ সেন, সালমা ও এস কে শানু।

‘কথা দিলাম’

সূত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...