বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৪৯
৫৮০
জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন অনেক আগেই। অভিনয়ের পাশাপশি নির্মাতা ও নাট্যকার হিসেবেও বেশ পরিচিত তিনি। এবার ‘রাত জাগা ফুল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন মীর সাব্বির।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে জাগো নিউজকে মীর সাব্বির বলেন, ‘রাত জাগা ফুল’ ছবির সঙ্গে আবেগ ভালোবাসার চ্যালেঞ্জ জড়িত। আমার মতো একজন ক্ষুদ্র অভিনেতাকে চমৎকার প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করার জন্য ধ্যনবাদ জানাই জুরি র্বোডকে। সেই সঙ্গে যারা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’-এ শ্রেষ্ঠ অভিনেতা হতে পারেননি তাদের জন্যও শুভ কামনা। সামনে তারা পাবেন এই প্রত্যাশা করি।
মীর সাব্বির আরও বলেন, ‘রাত জাগা ফুল’ সিনেমাটি ২০১৮-১৯ সালের অর্থ বাজেটে সরকারি অনুদানে নির্মিতি হয়েছে। এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আমার আগ্রহ আরও বেড়ে গেলো। চলচ্চিত্র পুরস্কার কাজের প্রতি আরও দায়িত্বশীল করেছে আমাকে। ভবিষ্যতে আমি যে কাজগুলো করবো তা আরও ভালোভাবে করবো, তার উৎসাহ দেবে এই পুরস্কার।
সবার প্রতি ধন্যবাদ জানিয়ে সাব্বির বলেন, এই পুরস্কারে অংশীদার ‘রাত জাগা ফুল’ ছবির সব কলা-কুশলীর। তারা যদি আমার পাশে না থাকতো তাহলে এই পুরস্কার পেতাম না। সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সব সময় আমাকে আমার পরিবারের সদস্যরা উৎসাহ দিয়ে আসছেন। তাই তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।
সূত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত