অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পুলিশ প্রিমিয়ারলীগে লিভিং টাইটান্স ৪২ রানে চ্যাম্পিয়ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৩ রাত ১০:৪৯

remove_red_eye

৬৭২

মলয় দে : ভোলা জেলা পুলিশ প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকেলে পুলিশ লাইন মাঠে ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল ম্যাচে টসে জিতে লিভিং টাইটান্স ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে। রয়েল আইল্যান্ডার্স ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪  ওভার ৫ বলে  ১০ উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয়। এতে করে ৪২ রানে জয়লাভ করে লিভিং টাইটান্স। ম্যাচটিতে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার গ্রহণ করেন বিজয়ী দলের খেলোয়ার  মো: ইব্রাহিম। ম্যান অব দ্যা সিরিজ পুরষ্কার পান  রয়েল আইল্যান্ডার্স দলের খেলোয়ার বিজয় কৃষ্ণ।
 ভোলা  পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম পিপিএম এর সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রসাশক মো: তৌফিক ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নারী ও শিশু ট্রাইবুনালের জজ নুরুল আলম মোঃ নিপু, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার কামাল, ভোলা সিভিল সার্জন এ কে এম শফিকুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলীল, পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রসাশক মো: তৌফিক ই-লাহী চৌধুরী বলেন, ভোলা জেলা পুলিশ ইতিমধ্যে অনেক গুলো টুর্নামেন্টের আয়োজন করেছে তা আসলেই অনেক প্রশংসনীয়। এই টুর্নামেন্টের ফলে আমাদের পুলিশ বাহিনীর যে সদস্যরা আছেন তাদের শারীরিক যে সক্ষমতা রয়েছে সেটি যেমন বৃদ্ধি  পাবে, একই সাথে মানসিক প্রফুল্লতা তাদের কাজে উৎসাহ যোগাবে।  
টুর্নামেন্ট প্রসঙ্গে নারী ও শিশু ট্রাইবুনালের জজ নারী ও শিশু ট্রাইবুনালের জজ নুরুল আলম মোঃ নিপু বলেন, এরকম খেলাধুলার পরিবেশ আমাদের তৈরি করা দরকার । এধরনের খেলাধুলা যুবসমাজ থেকে ইভটিজিং ও মাদকের ভয়াবহতা কাটিয়ে তাদের ভবিষৎ বিনির্মানে সহায়ক হবে।
 ভোলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে পুলিশ সদস্যরা অংশগ্রহন করে তারা তাদের শারীরিক ফিটনেস ধরে রাখতে সক্ষম হবে । সেই সাথে শীতকালীন এসকল খেলাগুলো তারা উপভোগ করতে পাড়বে ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...