বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২০ রাত ০৯:৫৫
৮৮৪
ভোলার তুলাতলি এলাকায় লাইজু আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃতদেহ রেখে পালিয়েছে স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রস্তুতি নিচ্ছে।
নিহত গৃহবধূ নাইজু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রামের মোঃ তানজিলের স্ত্রী। বৃহস্পতিবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মসু শিকদারের মেয়ে দৌতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর সাথে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মো: তরিকুলের ছেলে তানিজিলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা পরিবারের মতামত ছাড়াই গত প্রায় ২ মাস আগে কোর্টের ও কাজীর মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর স্ত্রী লাইজুকে নিয়ে তানজিল তাদের বাড়ি চলে আসে। এতে তানজিলের পরিবারের লোকজন এটা সহজে মেনে নিতে পারেনি। এ নিয়ে বিভিন্ন সময় তাদের পরিবারের মধ্যে কলহো চলছিল। তারা আরো জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে তানজিলদের ঘরের দরজা-জানেলা খোলা দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গৃহবধূ লাইজুর মৃতদেহ তাদের রুমে কম্বল গায়ে দেওয়া বিছানায় দেখতে পায়।
এ ব্যাপারের ভোলা মডেল থানার এসআই মো: মোফাজ্জল হোসেন জানান, রাত ৯ টার দিকে স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিছানায় কম্বল গায়ে দেওয়া অবস্থায় গৃহবধূর মৃত দেহ উদ্ধার করি। মৃতদেহের মাথায় ও গলায় আঘাতের চিহৃ রয়েছে। তিনি আরো জানান, নিহতের স্বামীসহ পরিবারের লোকজন গৃহবধূর মৃতদেহ ঘরে রেখে পারিয়েছে।
ভোলা মডেল থানার ওসি মো: এনায়েত হোসেন জানান, নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত