বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:২৭
৫৬৮
খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ রবি ফসল চাষ মৌসুমে ৯১০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পেঁয়াজ চাষে সরকারি ভাবে প্রণোদনা প্রদান করা এবং বাজারে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় জেলায় পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। জেলায় পেঁয়াজ চাষ সফল করতে ব্যাপক কর্মসচি গ্রহণ করে স্থানীয় কৃষি বিভাগ। জেলায় ৮০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৯১০ হেক্টর। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ । উপজেলা ভিত্তিক পেঁয়াজ চাষের মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৩ শ ২০ হেক্টর, পাঁচবিবিতে ৪ শ ৫৫ হেক্টর, আক্কেলপুরে ৭০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ৪৫ হেক্টর ও কালাই উপজেলায় ২০ হেক্টর জমিতে। রোপা আমন ধান কাটা-মাড়াই শেষে জয়পুরহাটের কৃষকরা পেঁয়াজ চাষের প্রস্তুতি গ্রহণ করে থাকেন। আগাম পেঁয়াজ চাষে লাভবান হওয়ার আশায় অনেকেই আগাম জাতের পেঁয়াজও চাষ করে থাকেন জয়পুরহাটে। জেলায় পেঁয়াজ চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করাসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।
সূত্র বাসস
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত