অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


ডাক ও টেলিযোগাযোগ পদক-’২৩ পেলো ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩৪৪

দেশে টেলিযোগাযোগ খাতের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো ‘ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩’ প্রদান করা হয়েছে।
১২টি ক্ষেত্রে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ বছর  ডাক ও টেলিযোগাযোগ পদকে ভূষিত হয়। 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার রাতে ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জুরি বোর্ড মনোনীত ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এ পদক বিতরণ করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান এ সময় উপস্থিত ছিলেন। 
টেলিযোগাযোগ খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশে এই প্রথম এ পদক প্রদান করা হল। ১২ টি ক্ষেত্রে পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্র্র্যাকনেট লিমিটেড, বিভাগীয় পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলিনিয়াম কম্পিউটার্স এন্ড নেটওয়ার্কিং, জেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিশোরগঞ্জ অনলাইন নেটওয়ার্ক, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এমএসএস এন্টারপ্রাইজ, শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল কনটেন্ট তৈরির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বিজয় ডিজিটাল’, ডিজিটাল প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা প্রদানে অবদান রাখার জন্য আইসিটি অধিদপ্তরের ‘সুরক্ষা টিম’, টেলিযোগাযোগ ও ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে অবদান রাখার জন্য ওয়ালটন ডিজি-টেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে অবদান রাখার জন্য নগদ লিমিটেড, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কন্টাক্ট সেন্টারের (বিপিও) বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ফিফোটেক, টেলিযোগাযোগ ও ইন্টারনেট শিল্পে অবদানের জন্য (ব্যক্তি পর্যায়ে) বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, টেলিযোগাযোগ ও ইন্টারনেট শিল্পে অবদান (প্রাতিষ্ঠানিক পর্যায়ে), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), ডিজিটাল প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদানের (ব্যক্তি পর্যায়ে) জন্য ইকবাল বাহার জাহিদ, ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান (প্রাতিষ্ঠানিক পর্যায়ে) বিটিআরসি। 
এছাড়া ডিজিটাল/টেলিযোগাযোগ সংযুক্তিতে অবদানের জন্য বিটিসিএল, টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংগঠন হিসেবে টেলিকম এন্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস, বাংলাদেশ, টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের  (একক) জন্য কম্পিউটার জগৎ, ইমার্জিং টেকনোলজি ( আইওটি ও ওটিটি) বিকাশে বিশেষ অবদানের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বীকৃতি স্বরূপ ডাটা সফট ম্যানুফ্যাকচারিং এন্ড এস্যাম্বলী ইনক লিমিটেড’কে ডাক ও টেলিযোগাযোগ পদকে ভূষিত করা হয়।
পদক বিতরণকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, টেলিযোগাযোগ ও ইন্টারনেট প্রযুক্তির বিকাশে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও পদক প্রদান অব্যাহত থাকবে।

সূত্র বাসস





ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...