বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮
৪২২
আচরণ বিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের ২৮তম ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তিরস্কার করা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের শান্তকে। এ ছাড়া শাস্তি হিসেবে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতরাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ৪৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন শান্ত। চট্টগ্রামের স্পিনার নিহাদুজ্জামানের বলে স্টাম্পড আউট হবার পর দলের ডাগআউটের কাছাকাছি গিয়ে নিজের হেলমেট ছুড়ে মারেন শান্ত। যা আচরণবিধি ভঙ্গের শামিল।
বিসিবি জানিয়েছে, খেলোয়াড় আচরণবিধির আর্টিকেল ২.২ এর ধারা ভঙ্গ করেছেন শান্ত। এই ধারাটি ক্রিকেট উপকরণের অসম্মান বা অপব্যবহার করা। এজন্য তিরস্কারের পাশাপাশি শান্তর নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। বিপিএলে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন শান্ত।
আচরণবিধির অনুচ্ছেদ ৭.৫ ধারা অনুসারে, সর্বমোট চারটি ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।
ম্যাচ অফিসিয়ালদের ভিত্তিতে এই শাস্তির ঘোষনা দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। এমন শাস্তি মেনে নেয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
লেভেল ১ ভঙ্গের কারনে সর্বনি¤œ শাস্তি হিসেবে তিরস্কার করা হয়। সর্বোচ্চ শাস্তি হিসেবে খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেয়া হয়।
সূত্র বাসস
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত