অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জয়ে শুরু নিউজিল্যান্ডের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৪৫৭

দুই ব্যাটার ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুন্যে ভারতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো নিউজিল্যান্ড।
গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ২১ রানে হারিয়েছে ভারতকে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী নিউজিল্যান্ড।
রাঁচিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ভারত। ওপেনার ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে ৪ দশমিক ১ ওভারে ৪৩ রান পায় নিউজিল্যান্ড।
পঞ্চম ওভারে অ্যালেন ও মার্ক চাপম্যানকে শিকার করেন ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর। ৪টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৩৫ রান করেন অ্যালেন। শূন্য হাতে বিদায় নেন চাপম্য্যান।
মিডল-অর্ডারে গ্লেন ফিলিপস ১৭ রানে থামলেও, নিউজিল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন কনওয়ে-মিচেল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি তুলে ফিরেন কনওয়ে। ভারতের পেসার আর্শদীপ সিংয়ের শিকার হয়ে ৩৫ বলে ৫২ রানে আউট হন কনওয়ে। 
ইনিংসের শেষ পর্যন্ত খেলে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন মিচেল। ৩০ বলে অপরাজিত ৫৯ রান করেন মিচেল। টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৩টি চার ও ৫টি ছয় মারেন মিচেল। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে নিউজিল্যান্ড। ভারতের সুন্দর ২২ রানে ২ উইকেট নেন। ভারতের স্পিনারদের বিপক্ষে ১০ ওভারে ৫৬ রান নেয় নিউজিল্যান্ডের ব্যাটাররা। পেসারদের ১০ ওভারে ১১৯ রান তুলে তারা। আর্শদীপের করা ইনিংসের শেষ ওভারে ২৭ রান নেন মিচেল।
১৭৭ রানের টার্গেটে শুরুতেই বিপদে পড়ে ভারত। ১৫ রানে ৩ উইকেট হারায় তারা। মিডল-অর্ডারে সূর্যকুমার ও অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার ৫১ বলে ৬৮ রানের জুটি ভারতকে খেলায় ফেরায়। ৬ রানের ব্যবধানে সূর্য ও পান্ডিয়া আউট হলে আবারও চাপে পড়ে ভারত। সূর্য ৩৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করেন। পান্ডিয়া করেন ২১ রান।
দলীয় ৮৯ রানের মধ্যে স্বীকৃত ব্যাটাররা ফিরলেও নিউজিল্যান্ডের বোলারদের সামনে লড়াই করেছেন সুন্দর। ঝড়ো ব্যাটিংয়ে ২৪ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সুন্দর। শেষ ওভারে আউট হবার আগে ২৮ বলে ৫০ রান করেন তিনি। ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো সুন্দরের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তুলে হারের ব্যবধান কমাতে পারে ভারত। নিউজিল্যান্ডের স্যান্টনার-ব্রেসওয়েল ও ফার্গুসন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মিচেল।
আগামীকাল লখনৌতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

সূত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...