বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৩ রাত ০৮:৪০
৪৬০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অটোরিকশা চাপায় মো. সিয়াম নামে ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার কুঞ্জের হাট বাজারের দক্ষিণ পাশে বৌদ্দের পোল বাজার নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জুয়েল মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত সিয়াম বৌদ্দের পোল বাজার এলাকার মৃত আছমত হোসেনের ছেলে। সে ও তাঁর মা বৌদ্দের পোল বাজারের ব্যবসায়িদের দোকানে কাজ করেন।
এসআই মহিউদ্দিন জুয়েল জানান, সিয়াম দরিদ্র ঘরের সন্তান। তাঁর বাবা নেই। তাঁর মা ও সে বৌদ্দের পোল বাজারের ব্যবসায়িদের দোকানে কাজ করতেন। ঘটনার সময় হঠাৎ করে সিয়াম দৌঁড়ে রাস্তায় ওঠে অটোরিকশাটির সামনে পড়ে। এরপর অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর অটোরিকশাটি রেখে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। নিহতের স্বজনরা ও স্থানীয়রা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যেতে চাচ্ছে। পুলিশ বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত