বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৮
৩৭৬
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন।
অজ্ঞাত একজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার খবরে এ কথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থার তাসের।
মঙ্গলবার রাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন আগামীকাল বুধবার ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহে তার সিদ্ধান্ত ঘোষণা করবেন।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একই খবর প্রকাশ করেছে দ্য ওয়ার্ল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি বলেছে, যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সংখ্যক আব্রামস ট্যাংক ইউক্রেনে পাঠাতে যাচ্ছে।
আব্রামস ট্যাংকের সংখ্যা ৩০টির মতো হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন।
রুশ দখলদারিত্ব থেকে নিজ দেশের ভূখন্ড পুনরুদ্ধার প্রচেষ্টায় এসব ট্যাংক কিয়েভকে বড় ধরনের সুবিধা দেবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
যদিও এর আগে ইউক্রেনে আব্রামস ট্যাংক পাঠানো নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলো পেন্টাগনের কর্মকর্তারা। তাদের উদ্বেগের বিষয় ছিল, ইউক্রেন কিভাবে উন্নত মানের এসব ট্যাংক রক্ষণাবেক্ষণ করবে। কারণ, এজন্য ব্যাপক প্রশিক্ষণ ও সার্ভিসিংয়ের প্রয়োজন রয়েছে।
সূত্র বাসস
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত