অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ইউক্রেনে যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে দ্রুত ঘোষণা দেয়ার প্রতিশ্রুতি জার্মানির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৩৩১

রাশিয়ার সৈন্যদের প্রতিহত করতে কিয়েভের চাওয়া জার্মানির তৈরি শক্তিশালী লিওপার্ড যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করা বিষয়ে জার্মানি বুধবার কোন ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। তারা ইউক্রেনীয় বাহিনীকে ট্যাঙ্ক ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ শুরু করতে মিত্রদের উৎসাহিত করছে। খবর এএফপি’র।
এদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে সহায়তা করতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকতর অত্যাধুনিক সামরিক হার্ডওয়্যার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এক্ষেত্রে কিয়েভের মিত্ররা যুদ্ধ ট্যাঙ্কের দেয়ায় আগ্রহ প্রকাশ করেছে।
বার্লিন মঙ্গলবার তাদের ট্যাঙ্ক সরবরাহের সবুজ সংকেত দেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ না করলেও সংবাদপত্র ডির স্পিগেল ও নিউজ চ্যানেল এনটিভিসহ জার্মান সংবাদমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইউক্রেনে এ ট্যাঙ্ক পাঠানোর অনুমোদন দেবেন।
এসব সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অন্যান্য দেশকে অনুমতি দেওয়াসহ তারা বুধবার এ ঘোষণা দিতে যাচ্ছে।
মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছে, ওয়াশিংটন এখন ইউক্রেনে উল্লেখযোগ্য সংখ্যক আব্রামস এম১ ট্যাঙ্ক পাঠানোর দিকে ঝুঁকছে।
জার্মানির ক্ষমতাসীন রাজনৈতিক জোটের সদস্য ফ্রি ডেমোক্রেটিক পার্টি মঙ্গলবার রাতে টুইটার বার্তায় জানায়, ‘জার্মানি ইউক্রেনে লিওপার্ড-পাঞ্জার ট্যাঙ্ক পাঠাচ্ছে!’
ইউক্রেন ও তাদের মিত্ররা কয়েক সপ্তাহ ধরেই জার্মানিকে লিওপার্ড ট্যাঙ্ক সরবরাহের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করে আসলেও গত সপ্তাহে জার্মানিতে কিয়েভের মিত্রদের মার্কিন নেতৃত্বাধীন বৈঠকে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, তিনি লিওপার্ড ট্যাঙ্ক রয়েছে এমন অংশীদার দেশগুলোকে ইউক্রেনে তা পাঠাতে স্পষ্টভাবে উৎসাহিত করেন।
ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে বার্লিনে আলোচনার পর তিনি আরো বলেন, এ ব্যাপারে ‘আমি আশা করছি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘আমরা অবশ্যই ইউক্রেনকে ভারী ও অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করবো।’
এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে দিয়ে বলেন, এ ট্যাঙ্কের সরবরাহ বার্লিন ও মস্কোর মধ্যে ভবিষ্যত সম্পর্কের ক্ষেত্রে ভাল কিছু বয়ে আনবে না।

সূত্র বাসস

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...