অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পেরুর প্রেসিডেন্টের অপসারন দাবিতে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৩৯৭

পেরুর রাজধানীতে নতুন অস্থিরতায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সোমবার দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ভিসেন্তে  রোমেরো  বলেছেন, এই অস্থিরতা  অবসানের কোনো লক্ষন দৃশ্যমান নয়। মধ্য লিমায় প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে ক্ষমতাচ্যুত করার দাবিতে শত শত বিক্ষোভকারী মিছিল করেছে। এ সময় বিক্ষোভকারিদের মধ্যে কারো কারো মুখে  ‘দিনা খুনি!’ বলে চিৎকার করতে দেখা যায়। উত্তেজনা রুখতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। খবর এএফপি’র।
গত মাসের গোড়ার দিকে বামপন্থী ও আদিবাসী পেসিডেন্ট পেড্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করার ফলে মূলত পেরুর শহুরে অভিজাত এবং আন্দিয়ানের দক্ষিণাঞ্চলীয় দরিদ্র  গ্রামীণ আদিবাসীদের মধ্যে এক আস্থার বৈষম্য  সৃষ্টি করে। আদিবাসীরা তাকে নিজেদের জীবনমান উন্নয়নের এক বিশ্বস্ত নেতা মনে করে। অস্থিরতায় দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এগর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে। রোমেরো রাষ্ট্রীয় টিভি  পেরু চ্যানেলকে বলেন, সামাজিক বিক্ষোভ অব্যাহত রয়েছে।  প্রতিরক্ষা মন্ত্রণালয় সমস্যা সমাধানের জন্য নিবিড়ভাবে কাজ করছে।
লিমায় গত সপ্তাহে একটি গণসমাবেশের পর কর্তৃপক্ষ জরুরী অবস্থা ঘোষণা করা সত্ত্বেও, প্রেসিডেন্ট দিনা বোলুয়াটের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের পরিকল্পনা অব্যহত রেখেছে।

সূত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...