অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


সুইডেনকে ছাড়াই ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদান বিবেচনা করতে হবে : ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৪১৩

ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, ফিনল্যান্ডকে অবশ্যই সুইডেন ছাড়া ন্যাটোতে যোগদানের বিষয়টি বিবেচনা করতে হবে। 
স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর প্রেক্ষিতে সুইডেনের ন্যটোভুক্তি অনুমোদন করবে না বলে তুরস্ক ইঙ্গিত দেওয়ার পর ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 
‘আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে, এমন কিছু ঘটেছে কি না যা দীর্ঘমেয়াদে সুইডেনকে এগিয়ে যেতে বাধা দেবে’ এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, ‘এখন এ বিষয়ে অবস্থান নেওয়া খুব জরুরী’ এবং ‘প্রথম পছন্দ’ হিসেবে যৌথ আবেদনের বিষয়টি থাকবে।’

সূত্র বাসস