অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সিরি-এ’তে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন নাপোলির কোচ স্পালেত্তি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

৪১৫

ইতালীর শীর্ষ ফুটবল সিরি এ’ লিগে সর্বোচ্চ  ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ২০২২/২৩ মৌসুমে সিরি এ’ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির দুর্দান্ত পারফর্মেন্সের নেপথ্যে মুল কারিগর হলেন স্পালেত্তি। 
৬৩ বছর বয়সি এই কোচ চলতি বছর ক্লাবটিকে যেন  গোল স্কোরিং মেশিনে পরিণত করেছেন। সেই সঙ্গে সপ্তাহ শেষে সিরি এ’ লিগের সর্বাধিক ম্যাচ জয়ী কোচের জায়গাটিও দখলে নিয়েছেন।
পেশাদার খেলোয়াড় হিসেবে দীর্ঘ এক যুগ কাটানোর পর ১৯৯৩ সালে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন স্পালেত্তি। শুরুতে তিনি কাজ শুরু করেন সিরি সি’ দল এম্পলির হয়ে। ক্লাবটিকে প্রথমে সিরি বি’ এবং পরে সিরি এ’ লিগে পৌঁছে দেন তিনি। ২০০৪/২০০৫ মৌসুমে ইতালীর শীর্ষ আসর সিরি এ’ লিগের পয়েন্ট টেবিলের মধ্যভাগে থাকা উদিনেসের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে প্রথমবারের মতো পৌঁছে দেন ইউরোপের  সবচেয়ে অভিজাত টুর্নামেন্ট  চ্যাম্পিয়ন্স লিগে। 
এর মাধ্যমেই মূলত  ইতালীর বড় ক্লাবগুলোর নজরে পড়ে যায় তার কাজের দক্ষতা। এএস রোমাতে চার বছর দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় দুইবার ক্লাবটিকে এনে দিয়েছেন কোপা ইতালীয়া ট্রফি। এরপর দেশের বাইরে পাড়ি জমান স্পালেত্তি। সেন্ট পিটার্সবার্গে এফসি জেনিথের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে দুইবার রাশিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন স্পালেত্তি।
২০১৬ সালে তিনি ফের ইতালীতে ফিরে আসেন।  প্রথমে দায়িত্ব নেন এএস রোমার। জয় করেন স্কুদেত্তো। পরে ইন্টার মিলানে যোগ দিয়ে ক্লাবটিকে দীর্ঘ ছয় বছর পর ফিরিয়ে আনেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। 
২০২১ সাল থেকে নাপোলির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন স্পালেত্তি। নিজের সৃস্টিশীল আক্রমনাত্মক মানষিকতায় গড়ে তোলেন ক্লাবটিকে। ৪-২-৩-১ অথবা ৪-৩-৩ হচ্ছে তার প্রিয় ফর্মেট।

সূত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...