বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৩৪
৩৮৪
ইউক্রেনে রুশ হামলার কারনে সৃষ্ট টানাপোড়েন সত্ত্বেও ফ্রান্স ও জার্মানী সম্পর্ক জোরদার করতে চাচ্ছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধোত্তর জোটের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সম্প্রতি ইউক্রেনের অনুরোধে দেশটিকে জার্মানীর তৈরি লিওপার্ড-টু ট্যাংক সরবরাহ না করার ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর। তিনি সকল মিত্রকে এক যোগে কাজ করার আহ্বান জানান।
তবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেছেন, পোল্যান্ড তাদের মজুদ থেকে লিওপার্ড ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করলে তারা বাধা দেবে না।
এদিকে ফ্রান্স ইতোমধ্যে ইউক্রেনকে লিক্লার্ক হালকা ট্যাংক সরবরাহের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে কাজ করতে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশও দিয়েছেন।
লিক্লার্ক ভারি ট্যাংক ইউক্রেনকে সরবরাহের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
জার্মান চ্যান্সেলর দু’দেশের মধ্যে যুদ্ধোত্তর সহযোগিতার ৬০ বছর উদযাপন করতে প্যারিস সফরে গিয়ে রোববার বলেছেন, এ সম্পর্ক দৃঢ়তার সাথে বজায় রাখা এই মহাদেশের জন্যে গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেছেন, অতীতের মতো ভবিষ্যতেও উভয় দেশের সম্পর্ক ইউরোপের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে।
ম্যাক্রোঁ দু’দেশকে একই শরীরের দুই আত্মা উল্লেখ করে বলেছেন, ইউরোপের পুর্নযাত্রায় ফ্রান্স ও জার্মানী অগ্রণী ভূমিকা পালন করবে।
সূত্র বাসস
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত