অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আম্বানির ছেলের বরযাত্রীতে নাচলেন আমির-শাহরুখ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ১১:১৯

remove_red_eye

১১৮৬

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে হয়েছে গত বছর ডিসেম্বরে। রাজকীয় আয়োজনের বিয়েটিতে উপস্থিত হয়েছিলেন রাজনীতিবিদ থেকে শুরু করে হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামী ব্যক্তিরা।

মেয়ের বিয়ের তিন মাসের মধ্যেই এবার বড় ছেলে আকাশ আম্বানির বিয়ে দিলেন মুকেশ-নীতা দম্পতি। শনিবার (০৯ মার্চ) ভারতের মুম্বাইয়ের বান্দরা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার চার হাত এক হয়েছে। শ্লোকা হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে।

আকাশ-শ্লোকার বিয়ের অনুষ্ঠানও অংশ নিয়েছেন বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ থেকে শুরু করে হলিউড-বলিউড তারকা, খেলোয়াড় ও করপোরেট ব্যক্তিত্বরা।

বিয়ের অনুষ্ঠানটিতে সন্ধ্যায় সবার আগে হাজির হন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। এরপর একে একে গৌরি খানকে নিয়ে শাহরুখ খান, মেয়ে সৌন্দর্যকে নিয়ে রজনীকান্ত, সপরিবারে পৌঁছান অমিতাভ বচ্চন, মা ও ভাইকে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, আলিয়া ভাট, কারিশমা কাপুর, করণ জোহর, জাহ্নবী কাপুর’সহ অসংখ্য বলিউড তারকা অংশ নিয়েছেন।

বলিউড ছাড়াও জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরি ব্লেয়ার, রতন টাটা, শচীন টেন্ডুলকার, আনন্দ মহিন্দ্রা, গৌতম সিংহানিয়া এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা অতিথির তালিকায় ছিলেন।

আকাশ আম্বানির বরযাত্রীতে অংশ নেন শাহরুখ খান, রণবীর কাপুর, করণ জোহর’সহ অনেকে। আম্বানি পরিবারের সদস্যদের সঙ্গে তারা সবাই নেচে-গেয়ে বরযাত্রীকে মাতিয়ে রাখেন। নাচের ভিডিও শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আকাশ ও শ্লোকা ছোটবেলার বন্ধু। একই স্কুলে তারা পড়াশোনা করতেন। গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়েছে। শনিবার মধ্য রাতে গাঁটছড়া বাঁধলেন তারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...