অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জয়ের ধারা অক্ষুন্ন রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৪০৭

আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি  বিশ্বকাপে  জয়ের ধারা অক্ষুন্ন  রেখেছে বাংলাদেশ দল। দুই ব্যাটার আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আকতারের ব্যাটিং এবং পেসার মারুফা আকতারের বোলিং নৈপুন্যে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে  বাংলাদেশ।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে সুপার সিক্সের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।
প্রত্যাশা ও স্বর্ণার জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। প্রত্যাশা ৫৩ ও স্বর্ণা ৫০ রান করেন। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান করে ম্যাচ হারে শ্রীলংকা।
বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’  গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলকে দারুন এক সূচনা এনে দেন দুই ওপেনার প্রত্যাশা ও মিস্টি শাহা। ৬৭ বলে ৭৫ রান তুলেন তারা। 
১২তম ওভারের প্রথম বলে দলীয় ৭৫ রানে আউট হন প্রত্যাশা। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৩ রান করে আউট হন তিনি। একই  ওভারের তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরা  আরেক ওপেনার  চার-ছক্কাহীন ২৪ বলের ইনিংসে ১৪ রান করেন। 
দলীয় ৭৯ রানে দুই ওপেনারকে হারানোর পর দারুন এক জুটি গড়েন দিলারা আকতার ও স্বর্ণা। শেষ ৫১ বলে অবিচ্ছিন্ন ৮৬ রান যোগ করেন তারা। তাতেই ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। মারমুখী মেজাজে   ১৭৯ স্ট্রাইক রেটে ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন স্বর্না। ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩৬ রান করেন দিলারা।
শ্রীলংকাকে ১৬৬ রানের টার্গেট দিয়ে প্রথম ওভারের চতুর্থ বলে উইকেট নেন বাংলাদেশের মারুফা। চতুর্থ ওভারে শ্রীলংকা শিবিরে দ্বিতীয় আঘাত হানেন দিশা। ২৪ রানে ২ উইকেট হারানোর পর জোড়া হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকাকে লড়াইয়ে রাখেন বিশমি গুনারতেœ ও দেউমি বিহঙ্গা।  ৯৬ রানের জুটি গড়ে ফেলেন তারা।
১৭তম ওভারে গুনারতেœ ও বিহঙ্গার জুটি ভাঙ্গেন মারুফা। ৪৪ বলে ৫৫ রান করা বিহঙ্গাকে নিজের দ্বিতীয় শিকার বানান মারুফা। এপর  পর আরো আত্মবিশ^াসী হয়ে উঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত শ্রীলংকাকে ৪ উইকেটে ১৫৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলারার। গুনারতেœ ৫৪ বলে ৬০ রানের অপরাজিত থাকেন। মারুফা ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন প্রত্যাশা।
আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...