অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে হিন্দু সম্পত্তি দখল করে বিক্রির অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:০৪

remove_red_eye

৩৮৬

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে হিন্দুদের সম্পত্তি জবর দখল করে বিক্রি করার অভিযোগ উঠেছে। পরবর্তীতে দলিল দিতে না পেরে দখল দেয়া পরিবারকে তাড়াতে রাতের আঁধারে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ নাজিম উদ্দিন গ্রামে বসত বাড়ির এই জমির বিরোধ নিয়ে শনিবার রাতে প্রতিপক্ষ মিজানের বসত ঘরে ঢুকে গৃহকর্তা মিজান এবং তার স্ত্রী কহিনুর বেগমকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে প্রতিবেশী তরিকুল ইসলাম এবং তার ভাই জহিরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
এ ঘটনায় গৃহকর্তা মিজান বাদী হয়ে প্রতিবেশী তরিকুল ইসলাম ও জহিরুল ইসলামকে বিবাদী করে গতকাল রবিবার চরফ্যাশন থানায় মামলার এজাহার দাখিল করেছেন।
থানায় দায়েরকৃত এজাহার এবং গৃহকর্তার ভাষ্যমতে, অভিযুক্তদের নিকট থেকে মিজান ১২শতাংশ জমির নির্ধারিত মূল্য পরিশোধ করে বসত ঘর উত্তোলন পূর্বক বসবাস করছেন। কিন্তু অভিযুক্তরা জমির দলিল দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছেন। দলিল না দেয়ার  বিষয়টি স্থানীয়দের জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে ভুক্তভোগীদের বসতঘরে  ঢুকে মিজান এবং তার স্ত্রীকে পিটিয়ে আহত করেন। এসময় তারা গৃহকর্তা মিজানের স্ত্রীর গলার চেইন এবং নগদ সাতান্ন হাজার টাকা নিয়ে গেছে বলেও এজাহারে দাবী করেছে। একাধিক এলাকাবাসী ও ওই জমির খতিয়ান সূত্রে জানা গেছে,অভিযুক্তরা হিন্দুদের জমিজমা জবর দখল করে তা চাচা কামাল গোলদারের জমি দাবি করে নদী ভাঙনের শিকার অসহায় মিজানের কাছে বিক্রি করেছে। পরবর্তীতে দলিল দিতে না পারায় দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছে। আর এ বিবাদকে ঘিরে পরিকল্পিতভাবে ওই জমি থেকে মিজানকে তাড়ানোর জন্য তরিকুল ও জহিরুল হামলা চালায় বলে স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে তরিকুল ইসলাম বলেন, জমি নিয়ে তাদের সাথে আমাদের  কোন বিরোধ নাই, ঘটনার রাতে আমি বাড়িতে ছিলাম না। কে বা কাহারা তাদেরকে পিটিয়েছে তা আমি জানিনা।
তদন্তকারী কর্মকর্তা চরফ্যাশন থানার এসআই রাসেল বলেন, এজাহারটি তদন্তনাধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...