বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:২৮
৩৮৪
সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে তাদের দায়িত্ব পালনে ‘অসাধারণ’ অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, এটি একটি চমৎকার কাজ। এটি প্রমাণ করে যে র্যাব মানবাধিকারকে শ্রদ্ধাবোধ রেখেই সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং আইন প্রয়োগকারী গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির উল্লেখ করে লু বলেন, চলতি সপ্তাহের ওই বিবৃতি বিচারবহির্ভূত হত্যাকান্ড কমাতে র্যাবের বিস্ময়কর সাফল্যকে স্বীকৃতি দিয়েছে। মার্কিন স্বরাষ্ট্র বিভাগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এক বছরেরও বেশি সময় আগে র্যাব এবং এর কয়েকজন শীর্ষস্থানীয় সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
লু বলেন,‘র্যাব সম্পর্কে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আমরা এ ক্ষেত্রে অসাধারন অগ্রগতির কথা স্বীকার করেছি’। এর আগে,মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে মন্ত্রণালয়ে পৃথক বৈঠক করেন। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে আমরা অত্যন্ত আন্তরিক ও খোলামেলা আলোচনা করেছি। আমরা গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি আমাদের অঙ্গীকার প্রকাশ করেছি। এই শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন সমস্যা দেখবে, তখন তারা কথা বলবে এবং পরামর্শ দেবে। আমরা বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়াব। লু বলেন, মার্কিন কংগ্রেস ট্রেডিং স্কিমের অনুমোদন দিলে বাংলাদেশই হবে প্রথম দেশ, যারা জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) এর জন্য যোগ্য হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন,“ আমরা এখনও আমাদের কংগ্রেসের জন্য অপেক্ষা করছি যে, তারা কখন কোনো দেশকে জিএসপি অনুমোদন দেয়। আমরা সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। তাই, যখন এটি অনুমোদিত হবে, তালিকায় প্রথম দেশটি হবে বাংলাদেশ”। জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস একটি বাণিজ্য সুবিধা, যার আওতায় ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অনেক দেশকে এই সুবিধা দিয়ে থাকে।
ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্প্রসারণের লক্ষ্যে দুদিনের সফরে গতকাল সন্ধ্যায় এখানে আসেন লু।
সুত্র বাসস
আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি
ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার
ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু
সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র্যালী ও আলোচনা সভা
ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত