অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

যুব গেমস : কাল শুরু জেলা পর্যায়ের খেলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:২১

remove_red_eye

৩৯৫

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)  আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র দ্বিতীয় পর্ব অর্থাৎ  জেলা পর্যায়ের  খেলা শুরু হচ্ছে  আগামীকাল । গত ২-১০ জানুয়ারি অনুষ্ঠিত আন্ত:উপজেলা পর্যায় থেকে উন্নীত তরুণ-তরুণীরা (অনুর্ধ্ব-১৭) আন্ত:জেলা  পর্বে অংশ নিচ্ছেন। আন্তঃজেলা পর্বের  খেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ঢাকায় চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আন্তঃজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হবে। এই পর্বে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রায় ৭০০ ক্রীড়াবিদ ১০টি ইভেন্টে অংশ নিচ্ছেন
গোপালগঞ্জে সুইমিং অ্যান্ড জিমনেসিয়াম কমপ্লেক্সে জেলা পর্বের প্রথম দিন তিনটি ইভেন্টের খেলা রয়েছে। কাবাডি, দাবা ও ব্যাডমিন্টন ইভেন্টে লড়বেন তরুণ ও তরুণীরা।
 নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল খেলা (তরুণ ও তরুণী)। বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। একই স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাবাডি, ব্যাডমিন্টন ও কারাতে ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
যশোরের আমেনা খাতুন ক্রিকেট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে দাবা । খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে সুইমিং ইভেন্ট অনুষ্ঠিত হবে।
রাজশাহীর তিনটি ভেন্যুতে আন্তঃজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা স্টেডিয়ামে তরুণ বিভাগের ৬টি এবং তরুণী বিভাগের ৭টি দল  নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল । স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে অনুষ্ঠিত হবে সাঁতার ইভেন্ট। শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকস ইভেন্ট। পাবনা জিমনেসিয়ামে কারাতে এবং জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাবাডি ও দাবা ইভেন্টের খেলা।
এর আগে ২০১৮ সালে প্রথমবার যুব গেমস সফলভাবে আয়োজন করে বিওএ। গত আসরে ২১টি ডিসিপ্লিনে প্রায় ৫০ হাজার ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংগঠক অংশ নিয়েছিলেন। এবার আরও তিনটি- সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিকস ডিসিপ্লিন অন্তুর্ভুক্ত হয়েছে। মোট ২৪টি ডিসিপ্লিনে ৫০ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।
উল্লেখ্য,গত ২৩ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান ও বিওএ সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গেমসের লোগো ও মাসকট উন্মোচন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা আর্মি স্টেডিয়ামে গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন করবেন।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...