বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪২
৩৪০
জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলেছে, তারা যুদ্ধরত ইউক্রেনে পরমাণু দুর্ঘটনা প্রতিরোধকল্পে সহায়তার লক্ষে সেখানে তাদের উপস্থিতি জোরদার করছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার আরো বলেছে, চেরনোবিলসহ ইউক্রেনের পাঁচ পরমাণু কেন্দ্রে শিগগিরই তারা তাদের স্থায়ী উপস্থিতি বজায় রাখবে। যদিও চেরনোবিল পরমাণু কেন্দ্রটি ১৯৮৬ সালের দুর্ঘটনার পর থেকে বন্ধ রয়েছে।
সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এই কার্যক্রম পরিচালনায় আগামী সপ্তাহে ইউক্রেন যাচ্ছেন।
গ্রোসি বলেন, ভয়ংকর পরমাণু দুর্ঘটনা এড়ানোর লক্ষে আমাদের অবশ্যই কাজ করে যেতে হবে। কারণ, এ ধরনের দুর্ঘটনা ইউক্রেন ও বাইরের জনগণের জন্যে চরম দুর্ভোগের কারন হবে।
ইউক্রেন সফরকালে গ্রোসি জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রের চারপাশে সুরক্ষা জোন তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
এদিকে এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রের কাছে রুশ নিয়ন্ত্রিত জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রে কেবল আইএইএ’র স্থায়ী উপস্থিতি রয়েছে।
কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী সংস্থার ১০ থেকে ১২ জন বিশেষজ্ঞ ইউক্রেনে অবস্থান করবেন যেন তারা পরমাণু কেন্দ্রসমূহ পরিদর্শন এবং কারিগরি সহায়তা দিতে পারেন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত