অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে নতুন ইউএনও সাইদুজ্জামানের যোগদান


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:২৮

remove_red_eye

৫৪৩

দৌলতখান সংবাদদাতা:  ভোলার দৌলতখান উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন পাঠান মো. সাইদুজ্জামান। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখানের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,   ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, আইনুন নাহার রেনু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান প্রকল্প কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাচনাইন, সমাজসেবা কর্মকর্তা পাপিয়া সুলতানা, এলজিইডি সহকারী প্রকৌশলী,  মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিনা আকতার, সমাজসেবা অফিসার,  চরখলিফা ইউপি চেয়ারম্যান শামীম হোসেন অমি চৌধুরী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, ভবানীপুর ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবুল ফারা মিয়া, জগলুল পাশা, আবু তাহের রতন মাস্টার, দৌলতখান আবু আব্দুল্লা কলেজের সাবেক অধ্যক্ষ, শম ফারুক, দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ, জাবের হাচনাইন জাকির,  দৌলতখান সরকারি বালক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক এম সাখাওয়াত হোসেন সোহাগ, সাংবাদিক জাকির আলম, মিজানুর রহমান, এম এ খায়ের, এমডি মামুন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনালয় ছিলেন শিক্ষক নেতা শফিকুর রহমান ডাবলু।  
উল্লেখ্য, পাঠান মোঃ সাইদুজ্জামান  এর আগে ঢাকা মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত ছিলেন।