বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৩ রাত ১০:৩০
৫০৬
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান পদোন্নতি পেয়ে পরিচালক হয়েছেন। গত ১ জানুয়ারি তিনি পদোন্নতি পেয়েছেন। গত ৪ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টে পরিচালক পদে যোগ দিয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান।
সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ আশিকুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ইতোপূর্বে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বিশ্বব্যাংক অর্থায়িত প্রকল্প—সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট এবং ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে ডিসিএপি এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত দায়িত্ব পালনকালে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থা আয়োজিত প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং, ফরেন অ্যাসেট ও রিজার্ভ ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, টিওটি, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন মোহাম্মদ আশিকুর রহমান। তিনি বাংলাদেশ সরকারের ‘এটুআই’ প্রজেক্ট পরিচালিত ‘ইনোভেশন ইন পাবলিক সার্ভিসেস’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সময় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন
মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক
লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর
দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত