অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বান্দরবানের ৩ উপ‌জেলায় আবারও ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৩ রাত ১০:২৮

remove_red_eye

৫৩৯

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা‌ ও থান‌চি‌তে পর্যটকদের ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ১১ জানুয়ারি সকাল থে‌কে ১৭ জানুয়ারি পর্যন্ত সাত দি‌নের নি‌ষেধাজ্ঞা দি‌য়ে‌‌ছে স্থানীয় প্রশাসন।

এর আগে, গত ১২‌ ডি‌সেম্বর রোয়াংছড়ি ও রুমা‌ পর্যটকদের ভ্রমণে অ‌নি‌র্দিষ্টকা‌লের নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছিল। নতুন করে থান‌চি‌তে নিষেধাজ্ঞা দেওয়া হলো। অবশ্য গত ৪ ডি‌সেম্বর সকাল থে‌কে ১১ ডি‌সেম্বর পর্যন্ত আট দিন এই তিন উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ‘রোয়াংছ‌ড়ি, রুমা ও থান‌চি‌তে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বান্দরবান সেনানিবাসের রিজিয়ন। এজন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই তিন উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই তিন উপ‌জেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।’  

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‘রোয়াংছড়ি, রুমা ও থান‌চি উপ‌জেলায় পর্যটক‌দের ভ্রম‌ণে আবা‌রও সাত দিনের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। এই তিন উপজেলা ছাড়া বাকিগুলোতে ভ্রমণ কর‌তে পার‌বেন পর্যটকরা।’

এর আগে, ১৭ অক্টোবর রা‌ত থে‌কে ২২ অক্টোবর পর্যন্ত রুমা ও রোয়াংছ‌ড়ি‌ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত ওই দুই উপজেলাসহ থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ৩১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়। 

পরে এই চার উপ‌জেলায় ৮ নভেম্বর পর্যন্ত আবারও নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। ৯ ন‌ভেম্বর থে‌কে ১২ ন‌ভেম্বর পর্যন্ত আলীকদ‌মের নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে রোয়াংছড়ি, রুমা ও থান‌চি‌ উপ‌জেলায় নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। ১৩ ন‌ভেম্বর থে‌কে ১৬ ন‌ভেম্বর পর্যন্ত এই তিন উপ‌জেলায় আবা‌রও নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়। প‌রে থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে ১৭ ন‌ভেম্বর থে‌কে ২০ ন‌ভেম্বর পর্যন্ত রোয়াংছ‌ড়ি ও রুমা‌তে নি‌ষেধাজ্ঞা বহাল রাখা হয়। ওই দুই উপজেলায় ২১ ন‌ভেম্বর থে‌কে ২৭ ন‌ভেম্বর পর্যন্ত নি‌ষেধাজ্ঞা দেওয়ার পর আবা‌রও ২৮ ন‌ভেম্বর থে‌কে ৪ ডি‌সেম্বর পর্যন্ত নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। নি‌ষেধাজ্ঞা শেষ হওয়ার একদিন আগেই ৪‌ ডি‌সেম্বর থে‌কে ১১‌ ডি‌সেম্বর পর্যন্ত আট দিন নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়। ১২‌ ডি‌সেম্বর থে‌কে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য দুই উপজেলায় নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ১১ জানুয়ারি থে‌কে ১৭ জানুয়ারি পর্যন্ত আবারও তিন উপজেলায় নি‌ষেধাজ্ঞা দেওয়া হলো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...