বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৩ রাত ০৮:৪৪
৪১৭
মার্কিন কূটনীতিকদের ওপর রহস্যজনক ‘সনিক অ্যাটাকের’ কারণে বন্ধ করে দেওয়ার পাঁচ বছর পর হাভানায় যুক্তরাষ্ট্র কনস্যুলেট বুধবার কিউবার নাগরিকদের জন্য তাদের পুরোপুরি অভিবাসী ভিসা পরিষেবা ফের শুরু করেছে। খবর এএফপি’র।
কিউবা বিগত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে পড়ায় কমিউনিস্ট শাসিত এ দ্বীপ রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে রেকর্ড বহির্গমনের প্রেক্ষাপটে ফের এ সেবা চালু করা হলো। প্রধানত, অনথিভূক্ত অভিবাসীদের সুযোগ দিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
এ দূতাবাস গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র হাভানায় কনস্যুলার কার্যক্রম সম্প্রসারণ এবং কিউবান ফ্যামিলি রিইউনিফিকেশন প্যারোল প্রোগ্রাম (সিএফআরপি) পুনরায় চালু করার মাধ্যমে দেশটির নাগরিকদের নিরাপদ, বৈধ এবং সুশৃঙ্খলভাবে অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে।’
কনস্যুলেটটি ‘অভিবাসী ভিসা প্রসেসিং’ এর জন্য সম্পূর্ণরূপে খোলা হবে। যদিও পর্যটন ভিসা আপাতত সীমাবদ্ধ না।
হাভানার কূটনৈতিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা হাভানা সিনড্রোম নিয়ে অসুস্থ হয়ে পড়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে কনস্যুলেটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সনিক অ্যাটাকের পর তাদের এ উপসর্গ দেখা দিয়েছিল।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত