অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে উৎসব মুখর বই উৎসব


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৩ রাত ০৯:৫১

remove_red_eye

৫৬৫

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সারা দেশের সাথে একযোগে উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ উৎসবে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
 উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মুন্নী ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ^াস, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রমুখ। ওই সময় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাঁকজমকভাবে বই বিতরণ উৎসব পালিত হয়।