অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে অসন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৩ রাত ০৯:৪৯

remove_red_eye

৪০৮

দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখান উপজেলায় ১জানুয়ারী বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার সরকারি বেসরকারি ও কিন্ডারগার্টেন পর্যায়ের প্রায় ১ শত ৫০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়। নতুন বছরে নতুন বই হাতে পাওয়ার আশায় শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ বিরাজ করলেও নিম্নমানের কাগজ ও অস্পষ্ট ছাপার কারণে বই পাওয়ার পর মুহূর্তেই সেই খুশির আমেজ ¤øান হয়ে যায়। ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, এবছর সরকারের বিনা মূল্যে বিতরণের জন্য দেয়া বই খুবই নিম্নমানের। অগ্রণী প্রিন্টিং প্রেস,স্টেশন রোড, চৌমুহনী, নোয়াখালীর এসব নিম্নমানের কাগজের ও খুবই অস্পষ্ট ছাপার বই বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা শ্রেণী ভিত্তিক সব বই হাতে পায় নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর সরকার প্রথম শ্রেণীতে দুইটি বই, দ্বিতীয় শ্রেণীতে মাত্র একটি, তৃতীয় শ্রেণীতে তিনটি, চতুর্থ শ্রেণীতে তিনটি ও পঞ্চম শ্রেণীতে তিনটি বই সরবরাহ করেছ। সরকারিভাবে বইয়ের সংকট থাকায় এখনো শতভাগ বই পেতে সময় লাগবে। শীঘ্র প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে শ্রেণী ভিত্তিক সব বই সরবরাহ করতে সরকারের দৃষ্টি দেয়ার প্রয়োজন মনে করেছেন সচেতন অভিভাবক মহল।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...