অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মানবতার সেবায় কাজ করছে লেজপাতা তরুন প্রজন্ম

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২২ রাত ১০:২৩

remove_red_eye

৭৪৮

দৌলতখান সংবাদদাতা: লেজপাতা তরুণ প্রজন্ম। ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের এক ঝাঁক তরুণের হাতে গড়া সংগঠন। এ মানবিক সংগঠনের যাত্রা ২০১৪ সালে ওই এলাকার মো: রাকিব পন্ডিতের হাত ধরে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা গ্রামের ছিন্নমূল শিশু, এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য, শিক্ষাসামগ্রী সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে আসছেন।
প্রাথমিক পর্যায়ে তাঁরা নিজেদের জমানো ও পরিবার থেকে পাওয়া হাত খরচের টাকায় এসব কার্যক্রম শুরু করেন। আস্তে আস্তে তাঁদের কাজে মুগ্ধ হয়ে পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পাশে এসে দাঁড়ায়। করোনাকালে তাঁরা অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর খাবার পৌঁছে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজ করেছিলেন। রমজানে তাঁরা এতিমখানা, দিনমজুর এবং স্বল্প আয়ের লোকদের জন্য ইফতার এবং সেহরির ব্যবস্থাও করেন। সংগঠনটির ৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গ্রামের অসহায়-দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে। পরে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যেদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সেচ্ছাসেবী সংগঠন লেজপাতা তরুন প্রজন্মের সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃত্তা দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকী।
লেজপাতা তরুন প্রজন্মের প্রতিষ্ঠাতা মো: রাকিব পন্ডিতের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, লেজপাতা তরুন প্রজন্মের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক সুদর্শন হাওলাদার, উপদেষ্টা হারুনুর রশিদ মানিক পন্ডিত সহ অনেকে।
 সংগঠনের আগামীর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠাতা মো: রাকিব পন্ডিত বলেন, 'আমরা নিজেদের হাত খরচের টাকা দিয়ে এই কার্যক্রম শুরু করি। বর্তমানে পরিবারসহ সমাজের অনেকেই আমাদের কাজে সহযোগিতা করছেন। আমরা আমাদের এ কাজকে সকলের সহযোগীতায় সামনের দিনে আরও বড় পরিসরে কাজ করতে চাই।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...