দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৩৪
৪৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ''বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি'' প্রতিপাদ্যে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে দৌলতখান থানার আয়োজনে রবিবার দুপুরে দৌলতখান থানাধীন মদনপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
দৌলতখান থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মদনপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্ন চর হওয়ায় জঙ্গিবাদের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জলদস্যুদের আনাগোনাও রয়েছে। বিভিন্ন সময় প্রতারক চক্রের ফোন লোকেশন এই চোরে পাওয়া যায়। তাই এই মদনপুরের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই ইউনিয়নে একটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন স্থাপনের পরিকল্পনা করছি, যেটি একই সাথে দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রের ভূমিকাও রাখতে পারবে।
তিনি আরও বলেন, জনগণকে দ্রæততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রযে়ছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আযে়াজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূত করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য। বিট পুলিশিং সভা শেষে পুলিশ সুপার বি”িছন্ন চর মদনপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং এলাকাবাসির সাথে কুশলাদি বিনিময় করেন।
এ সময় মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এবিএম নাসিরউদ্দিন নান্নুসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মদনপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত