অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে: তোফায়েল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০১৯ বিকাল ০৪:৪২

remove_red_eye

৮৭০

হাসনাইন আহমেদ মুন্না : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি’র রাজনীতি ভূলে ভরা। মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনি করে বিএনপি একদিন বিলীন হয়ে যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারি স্কুল মাঠে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, ২০০৬ সালে অবাধ, নিরপেক্ষ নির্বাচনে বিএনপি কারচুপী করার পরিকল্পনা নিয়েছিলো, যার জন্য দেশে ১-১১ হয়েছে। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তারা ২৮টি সিট পেয়েছে।সর্বশেষ নির্বাচনে পেয়েছে ৬টি। আগামী ৫বছরের মধ্যে বিএনপি মুসলীম লীগ, ভাষানী ন্যাপসহ অন্যান্য বিলীনপ্রাপ্ত দলের মতো হয়ে যাবে।
তোফায়েল আরো বলেন, যেই দল (বিএনপি) অর্থের বিনিময়ে দলীয় মনোনায়ন দেয়, মানুষকে খুন করে। যেই দলের নেত্রী দূর্নিতী মামলার আসামি হয়ে জেলে। যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দন্ডপ্রাপ্ত আসামি, সেই দলকে মানুষ কখোনো ভোট দেয়না।
সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি আজকে দেশে বিদেশে ষরযন্ত্র করছে। কিন্তু ষরযন্ত্র করে কোন লাভ নেই। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আজকে বিশ্বের শ্রেষ্ঠ নেতা। তিনি বাংলাদেশের গ্রামকে শহর করেছেন, পদ্মা ব্রীজ করে চলেছেন। তার শাষন আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে।
উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল বলেন, বর্তমান সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ইতোমধ্যে এখানকার নদী ভাঙ্গন রোধ করা হয়েছে। এখানকার ৯৫ ভাগ মানুষ বিদ্যূতের সুবিধা ভোগ করছে। স্থানীয় মানুষের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজও এই সরকার করবে ইনসাল্লাহ।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...