অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে : ওবায়দুল কাদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২২ রাত ০৮:০০

remove_red_eye

৩৯৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে এবং গণতান্ত্রিকভাবেই তা হয়েছে। আজ রোববার সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন সামনেরেখে বৈশ্বিক পরিস্থিতি সংকট, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। সে চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্বে রাখা হয়েছে।
নিজে তৃতীয়বার সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে কাদের বলেন, ‘দলে এমন ১০ জন নেতা আছেন, যাদের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা আছে। তবুও আগামী নির্বাচনকে সামনে রেখে যে সংকট, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও বিএনপি’র সরকার হটানোর একটা আন্দোলন- এসব চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করা হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলরদের মনের ভাষা, চোখের ভাষা নেত্রী বুঝেন এবং আমরা গণতান্ত্রিক কাঠামোতেই নির্বাচিত হয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তাঁর কোনো বিকল্প নেই। তিনি ৪১ বছর ধরে দলটির সভাপতি। এটা বিশ্বে একটা রেকর্ড।
আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ২২তম জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ- সেটাই সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।
এর আগে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি দলের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সুত্র বাসস

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...