বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে মার্চ ২০১৯ রাত ০১:০০
১০৫৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফেরার সময় ভোলা বাসস্ট্যান্ড এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দৈনিক বাংলার কণ্ঠের স্টাফ রির্পোটর ও একাত্তর টিভির ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম এবং ফটো সাংবাদিক লক্ষণ চন্দ্র দাস গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুরে বোরহান উদ্দিন উপজেলা পরিষদের নির্বাচনী সংবাদ সংগ্রহ কওে ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সংর্ঘষে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কামরুল ইসলামের অবস্থা অধিক গুরুতর হওয়ায় রাতেই স্পীডবোটযোগে বরিশাল প্রেরণ করা হয়।
আহত সাংবাদিক ল²ণ ও স্থানীয়রা জানান, দুপুর ৩ টার দিকে বোরহানউদ্দিন থেকে মটর সাইকেল যোগে সাংবাদিক কামরুল ও ল²ণ ফিরছিলেন। এসময় বাসস্ট্যান্ডের একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে ছিটকে পড়ে যায়। এসময় গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সিভিল সার্জন রথিন্দ্র নাথ মজুমদার দ্রুত ছুটে আসেন। তাদের পরিক্ষা নিরীক্ষা করেন। কর্তব্যরত জরুরী বিভাগের ডাক্তার জানান, কামরুলের বুকে আঘাত পেয়েছে। তবে ভিতরে কি অবস্থা তা এখন বুঝা যাচ্ছে না। রাতে অবস্থার অবনতি হওয়ার আশংকায় ভোলায় আইসিইউ না থাকায় দ্রুত তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আহত সাংবাদিক কামরুলকে বরিশালশেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হলে কত্যর্বরত চিকিৎসক জানান দুর্ঘটনার পর কোন সময় তার স্টোক হয়। উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতেই তাকে এম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়। এছাড়া বর্তমানে সাংবাদিক লক্ষন ভোলা সদর হাসাতালে কেবিনে ভর্তি রয়েছে। তিনি ডাক্তারদের পর্যবেক্ষনে রয়েছে। আজ তাকে ঢাকায় প্রেরন করার কথা রয়েছে।
এদিকে সংবাদ পেয়ে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাভ রায় অপু হাসপাতালে ছুটে যান। অপর দিকে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে ভোলার পৌরমেয়র মো: মনিরুজ্জামান হাসপাতালে তাদেরকে দেখতে যান। এ সময় তিনি আহতদের খোজ খবর নেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
অন্যদিকে রাতে ভোলা জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে যান এবং খোজ খবর নেন ডাক্তারদের সাথে কথা বলেন ও সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করান। এ ছাড়াও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, ভোলা থানার ওসি ছগির মিয়া দেখতে গিয়ে তাদের খোজ খবর নেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত