বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২২ রাত ১০:১১
৩৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাসন উপজেলার নিলকমল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের বাড়িতে হামলা নির্বাচনী অফিস, প্রচারণার মাইক ও অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে চেয়ারম্যান প্রার্থীর ১৫ কর্মী সমর্থক আহত হয়েছ। রবিবার রাতের এই হামলার ঘটনা ঘটে। এদিকে ওই হামলার ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কয়েক শত নারী পুরুষ বিক্ষোভ করেছে । অপরদিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদারও পাল্টা হামলা ও তার নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ করেছে। এতে এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা মুখোমুখি অবস্থান নেয়ায় যে কোন সময় সংঘাতের আশংকা রয়েছে।
নিলকমল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন লিখন অভিযোগ করেন, রবিবার সন্ধ্যার পর তাঁর বাড়িতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদারের সমর্থকরা হামলা চালায়। এসময় তার বাড়ির দরজার নির্বাচনী অফিসের চেয়ার টেবিল, প্রচার মাইকসহ ৩টি অটোরিকশা ও বাজারে একটি দোকান ভাংচুর করে। এতে স্বতন্ত্র প্রার্থীর ১৫ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে চরফ্যাসন ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের উপস্থিতেই হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়। এর প্রতিবাদে লিখনের সমর্থকরা ঘোষেরহাট বাজার এলাকায় সোমবার দুপুরে বিক্ষোভ করেছে। নিজের পরাজয় ঠেকাতে নির্বাচনী মাঠ থেকে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা সরে যেতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ইকবাল হোসেন লিখন ।
অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, তার ঘোষের হাট বাজারে নির্বাচনী অফিসে স্বতন্ত্র চেয়ারমান প্রার্থী লিখনের কর্মীরা হামলা ভাংচুর মারধর করেছে। এসময় তার ২০ কর্মী আহত হয়েছে বলেও তিনি দাবী করেন। এ ব্যাপারে চরফ্যাসনের দুলার হাট থানার ওসি মো: আনোয়ারুল হক পুলিশের উপস্থিতিতে হামলার কথা অস্বীকার করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে রবিবার রাতে হামলা ভাংচুরের ঘটনায় দুই পক্ষ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর চরফ্যাশন উপজেলার নিলকমল সহ ৩ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত