অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

বিএনপি সুপার ফ্লপ : ওবায়দুল কাদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:০১

remove_red_eye

৩৮৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুপার ফ্লপ। তারা পাগল হয়ে গেছে। এখন বেপরোয়া আচরণ করছে।
তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে গোল দিয়েছি, সেমি ফাইনালেও গোল দিব, ফাইনালেও জিতব। এই খেলা জাতীয় নির্বাচনের খেলা।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ১০ ডিসেম্বর যা চেয়েছে, তার কিছু করতে পারেনি। তারা সরকারকে লাল কার্ড দেখানোর কথা বলেছিল। কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। বিএনপির গণসমাবেশে আমরা জয়-পরাজয় কিছু দেখছি না। আওয়ামী লীগ সতর্ক অবস্থানে ছিল সেদিন।
ওবায়দুল কাদের বলেন, দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলদের যেনো দলে স্থান দেয়া না হয়।
তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র এদেশে ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে, যা অন্যকোন দল করেনি।
এরআগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার  মোশারফ হোসেন।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফরিদুল  ইসলাম চৌধুরীকে সভাপতি ও  মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন মাহবুব উল আলম হানিফ। এছাড়াও মোস্তাক আহমদ চৌধুরীকে জাতীয় পরিষদ সদস্য করা হয়।

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

আরও...