অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

অগ্নিকাণ্ড প্রতিরোধে ঢাকায় ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০১৯ দুপুর ১২:১৬

remove_red_eye

৭৩৮

বাংলার কণ্ঠ ডেস্ক \ অগ্নিকাণ্ড প্রতিরোধে ঢাকায় প্রয়োজনীয়সংখ্যক ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য ঢাকা ওয়াসাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিগত পাঁচ বছরের বাস্তবায়নকৃত বিভিন্ন বরাদ্দ (টিআর, কাবিখা, ব্রিজ/কালভার্ট নির্মাণ, ত্রাণ সামগ্রী ক্রয়, বিতরণ ও বিশেষ বরাদ্দ) পরীক্ষা-নিরীক্ষার জন্য মাসুদ উদ্দিন চৌধুরী এমপিকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মজিবুর রহমান চৌধুরী এমপি এবং জুয়েল আরেং এমপি।

কমিটি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শক্রমে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পঞ্চানন বিশ্বাস এমপি, মো. আফতাব উদ্দিন সরকার এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জুয়েল আরেং এমপি, মজিবুর রহমান চৌধুরী এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং কাজী কানিজ সুলতানা এমপি অংশ নেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...