অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সিরিজ জয়ে বাংলাদেশের পাখির চোখ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২২ সকাল ১০:৩৪

remove_red_eye

৪৪১

শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। এবার পালা ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলার। লিটন দাসের দল সেদিকেই পাখির চোখ করে ভারতের বিপক্ষে নামতে যাচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে।

আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। লো স্কোরিং প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশ জিতে মাত্র ১ উইকেটে।

বাংলাদেশের মাথাব্যথার কারণ হতে পারে ব্যাটিং। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ প্রতিদিন খারাপ করবে না। এই সুযোগ প্রতিদিন আসবে না। সামনে যতই চ্যালেঞ্জিং স্কোর থাকুক না কেন ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।

বল হাতে অসাধারণ বাংলাদেশ। তাসকিন আহমেদ দ্বিতীয় ওয়ানডেতেও নেই। ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ের তাসকিনের অভাব বুঝেনি বাংলাদেশ। নিয়মিত শর্ট বল করে তিনি ফাঁদে ফেলেন ভারতীয়দের। প্রথম ম্যাচের মতোই উইকেট দেখা যেতে পারে দ্বিতীয় ম্যাচেও। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কিছুটা কঠিন হতে পারে।

বাংলাদেশ একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্তর উপরই আস্থা টিম ম্যানেজম্যান্টের। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্য শান্তকে রাখা বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

সিরিজ জয়ে আশাবাদী ডমিঙ্গো বলেন, ‘আমাদের দল এই সংস্করণে আত্মবিশ্বাসী। কিন্তু এটা কঠিন নয়। তারা শক্তিশালীভাবে (ভারত) ফিরবে। আমাদের প্রথম ম্যাচ থেকে অনেক ভালো খেলতে হবে। আমরা আমাদের স্নায়ু ঠিক রাখতে পারলেই এই বাধা পেরোতে পারব।’

এদিকে ভারত ছেড়ে দেবে না সহজে। বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান যেন দিয়ে রাখলেন প্রচ্ছন্ন হুমকিও, ‘আগামীকালের (আজকের) খেলা নিয়ে আমরা দারুণ আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে হারা এটা আমাদের জন্য প্রথম কোনো ঘটনা নয়। এটা কিছুটা স্বাভাবিক। আমরা জানি কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। বাংলাদেশ অবশ্যই ভালো খেলছে, তবে যদি শেষ ম্যাচটা দেখেন এটা ছিল মজার।’

ভারতের সবশেষ সফরে ২০১৫ সালে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৭ বছর পর লিটন দাসের দলের সামনে আবারও সেই সূবর্ণ সুযোগ। অন্তত রেকর্ড বলছে তাই। ৩১ বার মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৬ বার, তার মধ্যে ৫ বারই জয় দেশের মাটিতে। লিটন-সাকিবরা কি পারবেন সিরিজ নিজেদের পকেটে পুরতে?

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...