বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০১৯ রাত ০১:৫৬
৭৮৯
বাংলার কন্ঠ প্রতিবেদক \ বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে ভোলা প্রেসক্লাবের হল রুমে এ বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি হোসনে আরা বেগম চিনুর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা, ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার ,সরকারি ফজিলাতুন নেসা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির , চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম , সমাজ সেবক আনোয়ার হোসেন , হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের ভোলা জেলা সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী , কেন্দ্রীয় মহিলা পরিষদ সদস্য পুষ্প চক্রবর্ত্রী ।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলার সাধারন সম্পাদক জিনাত রেহানা, লায়লা আঞ্জুমান আরজু ,বিলকিস জাহান মুনমুন, এড্য.সাজেদা আখতার প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু বলেন , নারীদের অধিকার নিশ্চিতে নারীদেরই ভুমিকা রাখতে হবে । কিন্তু দুঃখ জনক হলেও সত্য নারীর অধিকার খর্ব করতে আমাদের সমাজে নারীরাই অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি ভুমিকা রাখে। সংসারে মায়েরা মেয়ে সন্তানের চেয়ে সবকিছুতেই ছেলে সন্তানের অগ্রাধিকার দিয়ে থাকে , আবার ছেলের বউ থেকে নিজের মেয়েকে বেশি গুরুত্ব দেয় । বর্তমান সময়ে যে সকল গৃহর্কমি নির্যাতনের ঘটনা ঘটছে তার প্রায় শতভাগই মহিলাদের দ্বারা ঘটে থাকে । নারীরা যদি নারীদের এই ধরনের অবজ্ঞা , অত্যাচার করে তাহলে সমাজে নারীদের পূর্ন অধিকার প্রতিষ্ঠ করা সম্ভব হবে না । তাই নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার লক্ষে নারীদের প্রতি নারীদের সহানুভুতিশিল হতে হতে হবে । পাশাপাশি নারীদের সচেতন হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ সরকার নারী অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে। কারন জন সংখার অর্ধেক নারীদের উন্নয়ন ছাড়া জাতীর উন্নয়ন সম্ভব না ।
সম্মেলনে বক্তরা নারীদের সকল অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে বলেন ধর্ম, রাষ্ট্র , সরকার একজন নারীকে যে অধিকার দিয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। নারীরা ধর্ম, রাষ্ট্র , সরকার কতৃক পদত্ত অধিকার থেকে পদে পদে বঞ্চিত হচ্ছে। এই অধিকার পূনঃ প্রতিষ্ঠিত করতে হবে। পিতার সম্পত্তিতে কন্যার পাপ্ত অধিকার নিশ্চিত করতে হবে । হিন্দু ধর্মের পণ প্রথা আইন করে বন্ধ করতে হবে । যৌতুক ,নারী নির্যাতন , র্ধষন ,যৌন হয়রানীর কঠোর বিচার করতে হবে। মুসলিম নারীদের মত সকল ধর্মের নারীদের পিতার সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠা করতে হবে । সকল র্ধমের নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে
সম্মেলন শুরুর আগে আগে বর্নাঢ্য র্যালি বের করে বোলা মহিলা পরিষদ । র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক