অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার  মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২২ রাত ০৮:০০

remove_red_eye

৬৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর নির্বাহী পরিচালক জাকির হোসেনের উপস্থিতিতে পবিপ্রবি এর মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা ইসলাম রুমি এবং জিজেইউএস এর উপ-পরিচালক (টেকনিক্যাল) ডাঃ মোঃ খলিলুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবিপ্রবি’র এএনএসভিএম অনুষদের প্রফেসর ড. এ,কে,এম, মোস্তফা আনোয়ার ,প্রফেসর ড. মিল্টন তালুকদার,সহকারী প্রফেসর ডাঃ ওয়াহেদুল করিম আনসারী ,ডা ঃ ইয়াসিন আরাফাত ও রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম ও জিজেইউএস এর ডাঃতরুন কুমার পাল ও কৃষিবিদ রানা।
এই চুক্তির মাধ্যমে ইফাদ ও পিকেএসএফ এর অর্থায়নে  পরিচালিত আরএমটিপি প্রকল্পের মূল লক্ষ্য  প্রাণি হতে নিরাপদ খাদ্য (দুধ,  ও মাংশ) উৎপাদনে ও সঠিক মান নিশ্চিন্তকরণে এবং গবাদি প্রাণির জ্যুনোটিক রোগসহ অন্যান্য রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। এছাড়া এ চুক্তির মাধ্যমে যুগোপযোগী গবেষণার দ্বারা দক্ষিণাঞ্চলের প্রাণি সম্পদের উন্নয়নে পবিপ্রবি এর মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগ এবং জিজেইউএস যৌথভাব কাজ করবে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী হবে ও পবিপ্রবি এর এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র-ছাত্রীরা জিজেইউএস এর প্রকল্প এলাকায় মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা লাভ করবে।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...