অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় র‌্যাবের অভিযানে জিনের বাদশা গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২২ রাত ০৯:৫৭

remove_red_eye

৬৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মো. নাজিম উদ্দীন (২৫) নামে এক জিনের বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।
শনিবার (৩ ডিসেম্বর) ভোররাতে জেলার বোরহানউদ্দিন উপজেলার চাঁননীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ওই উপজেলার চকডোষ গ্রামের মো. নিরব হাওলাদারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিনের বাদশা নাজিম উদ্দীন নিজেকে মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হজুর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি গত ১৫ দিন পূর্বে র‌্যাব-৮ এর দৃষ্টিগোচর হয়।
এ বিষয়ে ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। প্রায় দুই সপ্তাহ ব্যাপী তদন্তে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ৩ ডিসেম্বর ২০২২ ভোররাতে ভোলা ক্যাম্পের র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল বোরহানউদ্দিন থানা সংলগ্ন চাঁননীর হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাজিমউদ্দীনকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটককৃত ব্যক্তি নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও  তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়।  গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ ৬ হাজার ৬'শ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত  জিনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট  দিয়ে থাকে। ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে  বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...