অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২২ দুপুর ০২:৫৬

remove_red_eye

৪৩৪

দেশের শেয়ারবাজারে গেলো সপ্তাহ সূচক ছিল ইতিবাচক ধারায়। এ সময় লেনদেন কমলেও বাজার মূলধন কিছুটা বেড়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৬২৫ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১২১ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা।

গেলো সপ্তাহে ডিএসইতে ৩৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৫৬টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া, ডিএসইএস ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৭ লাখ ১৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন ৫ কোটি টাকা কমেছে। 

গেলো সপ্তাহে সিএসইতে ২৪৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৩৯টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি শেয়ার ও ইউনিট দর।

এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৪৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৬ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমে ১৩ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ

ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত

মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত

আরও...