বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা এপ্রিল ২০১৯ রাত ০১:২১
১৩৮৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপে ভোলার লালমোহনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি কম হলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা প্রশাসন, ম্যাজিষ্ট্রেট, র্যাব, বিজিবির কড়া নজরধারীতে মোট ৮০ কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদে ২৮,৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম (আনারস) পেয়েছেন ১৭৩৬৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আবুল হাসান রিমন ২৮৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফখরুল আলম হাওলাদার পেয়েছেন ১৬০১১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা বেগম (হাঁস) ২২১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আফরোজা শিখা (কলস) পেয়েছেন ২১১১৭ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আমির খসরু গাজী এ তথ্য নিশ্চিত করেন। অপর দিকে তজুমদ্দির উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় ভাবে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে প্রার্থী স্বতন্ত্র মোশােরফ হোসেন দুলাল ২৫২৩৪ ভোট পেয়ে বেসরকাির ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক দেওয়ান পেয়েছেন ১৫০৮ ভোট পেয়ে পরাজিত হন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিন পোদ্দার (তালা) ১৫ হাজার৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জিয়াউর রহমান পেয়েছেন ৯৮৫৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা সাজু (হাঁস) ১৬৯২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার তার নিকটতম প্রতিদ্বন্ধি কহিনুর বেগম শিলা (ফুটবল) পেয়েছেন ১২০৩৩ ভোট পেয়েছেন।
এছাড়া বিনা প্রতিন্ধিতায় নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী (নৌকা) মোঃ মোশারেফ হোসেন, দৌলতখান উপজেলায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী (নৌকা) মনজুরুল আলম খান, মনপুরা উপজেলায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী (নৌকা) সেলিনা আকতার চৌধুরী ও চরফ্যাশন উপজেলায় আওয়ামী লীগ মনোিনত প্রার্থী (নৌকা) জয়নাল আবেদিন আখন নির্বাচিত হয়েছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত