তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২২ রাত ০৯:৫০
৩৯০
তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর উপকূলের ঝড় তুফানে গৃহহীন মানুষের আশ্রয়ের ঠিকানা। যেখানে নিরাপত্তাহীন মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের আলোকে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তিনি মনে করেন, আশ্রয়ণে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছে। এতে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন হবে। করোনা, যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাবের মধ্যেও শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিচ্ছেন।
মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলার গুরিন্দা বাজার এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে চাঁদপুর ইউনিয়নের আরো ৫০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, শম্ভুপুর চেয়ারম্যান মোঃ রাসেল, চাঁচড়া আওয়ামী লীগ সভাপতি শামসুলহক মাস্টার প্রমূখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত